জেলার খবর

সংশ্লিষ্ট খবর:

  • মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

মসজিদে বিস্ফোরণ, দগ্ধ ১১ জনের মৃত্যু

মসজিদে বিস্ফোরণ, দগ্ধ ১১ জনের মৃত্যু
মসজিদে বিস্ফোরণ, দগ্ধ ১১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের তল্লা বায়তুল ফালাহ জামে মসজিদে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় শিশুসহ দগ্ধ ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডা. সামন্ত লাল সেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ এসি নয় গ্যাস লাইন থেকে ঘটেছে।

শুক্রবার (৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ৩৮ জন। তাদের শরীরের ৩০ শতাংশের বেশি পুড়ে গেছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে রাতেই দগ্ধ এক শিশুর মৃত্যু হয়।

এদিকে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপস) লে. কর্নেল জিল্লুর রহমানকে। তদন্ত কমিটি একসঙ্গে কেন ছয়টি এসিই বিস্ফোরিত হয়েছে তা তদন্ত করে দেখবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ