জেলার খবর

চাঁপাইয়ে সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইয়ে সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ওই ব্যাক্তি মাদক চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছেন।  নিহতের নাম ব
চাঁপাইয়ে সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ওই ব্যাক্তি মাদক চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছেন। নিহতের নাম ব

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ওই ব্যাক্তি মাদক চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছেন।

নিহতের নাম বাদশা (২২)। তিনি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মো. রফিকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার সীমান্ত পিলার ৩এস ও ৪এস পিলারের মধ্য দিয়ে মাদক চোরাচালানের সময় ভারতের সবদেলপুর বিএসএফ সদস্যরা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদশা মারা যায়।

এদিকে এ সংবাদ লেখার সময় (রোববার সকাল ৭টা) নিহতের লাশ কাঁটাতারের বেড়া সংলগ্ন বাংলাদেশ প্রান্তে একটি গর্তে পড়ে ছিল এবং ভারতীয় ভখন্ড থেকে বিএসএফ সদস্যদের লাশটি পাহারা দিতে দেখা গেছে।

এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ