জেলার খবর

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া ও স্থানীয়রা জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় রতনের ঝুটের গুদামে গতকাল রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন টিনশেডের তৈরি পুরো গুদামে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের তিনটি, কালিয়াকৈর স্টেশনের দুটি ও কাশিমপুরের ডিবিএল স্টেশনের একটিসহ মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাঁরা দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত ড্যাম্পিং করে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন।

মো. আবদুল হামিদ মিয়া আরো জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে অগ্নিকাণ্ডে বড় আকারের ওই গুদামে রাখা ঝুটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা সিগারেট কিংবা মশার কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ