জেলার খবর

কটিয়াদীতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কটিয়াদীতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কটিয়াদীতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয় পরিষদের সাবেক সদস্য সিদ্দিকুর রহমানকে (৬০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে কটিয়াদী বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, রাতে বাড়ি ফেরার পথে সিদ্দিকুর রহমানকে একদল দুর্বৃত্ত এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ভাগলপুর জহুরুর ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়।

নিহতের স্বজন আবুল কালাম অভিযোগ করে বলেন, 'জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল কালাম ও রুবেল গংরা তাকে হত্যা করেছে। আমি তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি।'

কটিয়াদী থানার ওসি এম এ জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, 'জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।'

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ