জেলার খবর

নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ানকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে দিঘলিয়া বাজারের চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত রেজোয়ান উপজেলার কুমড়ি গ্রামের মৃত সাইফুল শেখের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার কুমড়ি গ্রামের সাইফুল শেখের ছেলে দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানের সাথে একই গ্রামের বদিয়ার খানের ছেলে সোহেল খানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রেজোয়ান দিঘলিয়া বাজারের চৌরাস্তা এলাকায় মুকুলের চায়ের দোকান থেকে বের হয়ে ঝড়–ফকিরের বাড়ির সামনে পৌছালে প্রতিপক্ষের ৭ থেকে ৮ জনের একটি দল মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহত রেজোয়ানের ভাই রানা শেখ জানান, সোহেল খানসহ ৭-৮ জন দুর্বৃত্ত আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দিঘলিয়া গ্রামের ঝড়–ফকিরের ছেলে শিমুল ফকিরকে আটক করা হয়েছে। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ