জেলার খবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে সদর পর্যন্ত ঢাকার দিকে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়। রাত থেকে শনিবার ভোর পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ।

জানা গেছে, মহাসড়ক ও গোড়াই-সখীপুর সড়কে ঢাকাগামী যানবাহন চলাচল বাড়তে থাকে দুপুরের পর থেকে। এছাড়া মহাসড়কের গোড়াই এলাকায় খানাখন্দ রয়েছে।

মহাসড়কের গোড়াই-সখীপুর এলাকায় যানবাহন পৌঁছালে গতি কমে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।

যানজট একপর্যায়ে উপজেলা সদরের পোস্টকামুরী পর্যন্ত আসে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া যানবাহন বিকল হয়ে পড়ে। এ কারণে যানজটের সৃষ্টি হয়।

গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মহাসড়কের গোড়াই নামক স্থানে খানাখন্দ রয়েছে। হাইওয়ে পুলিশ একাধিকবার ইট ফেলে ভরাট করেছে। যানবাহনের চালকরা ওই স্থানে এসে গতি কমিয়ে দেয়।

তবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ