জেলার খবর

গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর শিশুকে ধর্ষণ

গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর শিশুকে ধর্ষণ
গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর শিশুকে ধর্ষণ

টাঙ্গাইলে ১০ বছরের এক শিশুর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর ধর্ষণের কথা স্বীকার করেছেন এক যুবক। শুক্রবার আদালতে জবানবন্দিতে তিনি এ কথা স্বীকার করেন।

মাজেদুর রহমান (২৫) নামে ওই যুবক পেশায় কাঠমিস্ত্রি। জবানবন্দি শেষে মাজেদুরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলার গ্রামের বাড়িতে গত বুধবার বিকেল থেকে ওই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত ৮টার দিকে তার লাশ বাড়ির পাশে একটি কচুখেতে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। নিহত ওই শিশুর ভাই বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, শিশুটির লাশ উদ্ধারের পর ওই গ্রামের চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত মাজেদুর রহমান শিশুটিকে হত্যার পর ধর্ষণের কথা স্বীকার করেছেন। পরে তিনি আদালতে জবানবন্দি দিতে রাজি হন। শুক্রবার তাকে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার তার জবানবন্দি লিপিবদ্ধ করেন।

জবানবন্দিতে মাজেদুর জানিয়েছেন, ‘ঘটনার দিন বিকেলে তার লেবুখেতের কাছে মেয়েটি আসে। তখন ধর্ষণের উদ্দেশ্যে মেয়েটির গলার ওড়না ধরে টান দেন তিনি। এতে সে চিৎকার দিলে প্যাঁচানো ওড়না দিয়ে মেয়েটিকে হত্যার পর ধর্ষণ করে লাশ ফেলে রেখে চলে যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ