জেলার খবর

ডাকাতি করতে না পেরে নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা

ডাকাতি করতে না পেরে নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা
ডাকাতি করতে না পেরে নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা

রংপুর সদর উপজেলার ভুরারঘাট বাজার থেকে জহুরুল হক ভোলা নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে সদ্যপুস্করিণী ইউনিয়নের ওই বাজার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জহুরুল হক পেশায় ভ্যানচালক। ভুরারঘাট বাজারের পাশে তার বাড়ি। দিনে ভ্যান চালালেও রাতে ওই বাজারের ফরহাদ হোসেন নামে এক ব্যবসায়ীর গোডাউন পাহারা দিতেন নিহত জহুরুল।

গোডাউন মালিক ফরহাদ হোসেন জানান, তার গোডাউনে ধান ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ছিল। দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশে তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা নৈশপ্রহরীর গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে রাখে।

শনিবার সকালে স্থানীয় লোকজন বাজারে এসে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলের মর্গে পাঠিয়েছেন। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ