জেলার খবর

কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

কুমিল্লায় হাত-পা বাঁধা অবস্থায় শাহপরান মিয়া (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার লালমাই উপজেলার জয়নগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর পাড় থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার হাত-পা বাঁধা ছিল।

শাহপরান লালমাই উপজেলার বেতাগা গ্রামের আবদুল মালেকের ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

হত্যার মোটিভ এখনও বের করতে পারেনি পুলিশ। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশের ধারণা। রোববার দুপুরের আগেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুর ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব।

পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, শুক্রবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিল শাহপরান মিয়া। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ অবস্থায় শনিবার সকালে পরিবারের সদস্যরা শাহপরানের নিখোঁজ হওয়া নিয়ে এলাকায় মাইকিং করেন। বিকেল ৪টার দিকে জয়নগর পশ্চিমপাড়া এলাকার এক কৃষক ডাকাতিয়া নদীর নির্জন স্থানে এক শিশুর হাত-পা বাঁধা লাশ দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে বিকেল সাড়ে ৫টায় ঘটনাস্থলে পৌঁছান কুমিল্লার সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল ও লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব। এরপর পরিবারের সদস্যরা সেখানে এসে লাশটি শাহপরানের বলে শনাক্ত করেন। রাতে শাহপরানের মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কুমিল্লার সদস্যরাও ঘটনাস্থলে যান। / জা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ