জেলার খবর

নড়াইলে ভাতিজার সড়কির আঘাতে চাচা নিহত

নড়াইলে ভাতিজার সড়কির আঘাতে চাচা নিহত
নড়াইলে ভাতিজার সড়কির আঘাতে চাচা নিহত

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের নড়াগাতি থানার উত্তর ডুমুরিয়া গ্রামে ভাইপোর সড়কির আঘাতে চাচা আব্দুল জলিল মুন্সী (৫২) নিহত হয়েছেন।

শনিবার রাত নয়টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে ভাতিজা চাচার পাঁজরে সড়কি ঢুকিয়ে দেয়। এতে তিনি মারাত্মক জখম হন। এ অবস্থায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জলিল মুন্সী উত্তর ডুমুরিয়া গ্রামের কালা মিয়া মুন্সীর ছেলে। পরিবারের আর্থিক চাহিদা মেটাতে তিনি বাইসাইকেল মেরামতের কাজ করতেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা আয়নাল মুন্সী (৪২) পলাতক রয়েছে।

নড়াগাতি থানার ছারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন আরটিভি নিউজকে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা আয়নাল তার চাচা আব্দুল জলিলের পাঁজরে সড়কি ঢুকিয়ে দেয়। আমরা অভিযুক্ত আয়নালকে আটক করার চেষ্টা করছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ