জেলার খবর

নাটোরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

নাটোরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
নাটোরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

নাটোরে সাপের কামড়ে রফিকুল ইসলাম (৫৬) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। সদর উপজেলার পীরগঞ্জ এলাকার আহম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম।

স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন বলেন, সাপুড়ে রফিকুল নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় সাপ খেলা দেখাতেন। রোববার তিনি রাজশাহী কোর্ট এলাকায় বিষধর সাপ নিয়ে খেলা দেখাতে যান। ওই বিষধর সাপ এক সময় তাকে ছোবল দেয়। বিষ দাঁত ভাঙা থাকায় গুরুত্ব দেয়নি রফিকুল। খেলা শেষে সন্ধ্যার পর নাটোরের পীরগঞ্জ এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। নাটোরের তোকিয়া ঢালান এলাকায় আসার পর তার শরীরে সাপের বিষক্রিয়া শুরু হলে বুঝতে পারেন তাকে সাপে কেটেছে। এক সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তার মুখে সবকিছু শোনার পর তাকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথেই তিনি মারা যান। পরে তার মরদেহ তার বাড়িতে নেয়া হয়। রাতেই স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এলাকাবাসী জানায়, রফিকুলরা ঢাকার সাভার বেদেপল্লীর বাসিন্দা ছিলেন। প্রায় ৪০ বছর আগে তারা নাটোরের পীরগঞ্জ এলাকায় এসে বসবাস শুরু করেন। সাপ ধরে ও খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ