নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে আবারো ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। রোববার রাত থেকেই কার্যকর হয়েছে এ নির্দেশনা। এই পথ ব্যবহারকারীদের বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, মুন্সিগঞ্জের লৌহজং চ্যানেলের মুখে নদীর স্রোতে চর ভেঙে পলি জমা হওয়ায় নাব্য কমে গেছে। দুদিন ধরে সীমিত আকারে ৫টি ছোট ফেরি চালানো হলেও এখন তাও চালানো যাচ্ছে না।
এ কারণে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।তিনি জানিয়েছেন, ড্রেজিং বিভাগ যত দ্রুত লৌহজং টার্নিং পয়েন্ট খনন করে দেবে, তত দ্রুত ফেরি আবারো চলাচল করবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: