জেলার খবর

করিমগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

করিমগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের
করিমগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

কিশোরগঞ্জের করিমগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় আরজু মিয়া (৪৩) ও আমানউল্লাহ (২৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ধীতপুর ও হাসনপুর গ্রামে বজ্রপাতে তারা মারা যান।

নিহত আরজু মিয়া ধীতপুর গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে আর আমান উল্লাহ হাসনপুর গ্রামের ধনু মিয়ার ছেলে।

বারঘরিয়া ইউপি চেয়ারম্যান আয়ুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বাড়ির পাশের পশ্চিমে মাঠে ধান রোপন করতে যান ধীতপুর গ্রামের আরজু মিয়া ও খুর্শিদ মিয়া। এ সময় বজ্রপাতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরজু মিয়াকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপর কৃষক খুর্শিদ মিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে হাসনপুর গ্রামের যুবক আমান উল্লাহ বাড়ির পাশের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ