জেলার খবর

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীতে মিলন (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় প্রিন্স (২২) ও টিটু (২৫) নামে দুই যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফকির মার্কেট আলেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের আব্দুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে আলেরটেক মিঠু খন্দকারের ডিশ অফিসের সামনে আড্ডা দিচ্ছিলেন মিলন, প্রিন্স ও টিটুসহ কয়েকজন। এসময় ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত মুখে মাস্ক পড়ে এসে মিলন ও তার সহযোগীদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত প্রিন্সের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে এখনও জানা যায়নি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ