জেলার খবর

বগুড়ায় যুবলীগ নেতার বাড়িতে মিলল ২৮ বস্তা ভিজিডির চাল

বগুড়ায় যুবলীগ নেতার বাড়িতে মিলল ২৮ বস্তা ভিজিডির চাল
বগুড়ায় যুবলীগ নেতার বাড়িতে মিলল ২৮ বস্তা ভিজিডির চাল

বগুড়ার নন্দীগ্রামে এক যুবলীগ নেতার বাড়ি থেকে ২৮ বস্তা ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামের যুবলীগ নেতা কামরুজ্জামান এর বাড়ি থেকে ভিজিডির চাল উদ্ধার করেন।

জানাগেছে, বর্ষন গ্রামের যুবলীগ নেতা কামরুজ্জামানের বাবা মোকসেদ আলী ও তার সহযোগী আবু বক্কর সিদ্দিক সুবিধাভোগী সদস্যদের কাছ থেকে কম দামে ভিজিডির চাল কিনে বাড়িতে মজুদ করে রাখেন। সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম পুলিশ নিয়ে যুবলীগ নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের বারান্দা থেকে ৩০ কেজি ওজনের সরকারি ১৫ বস্তা ও প্লাস্টিকের ১৩ বস্তা মোট ৮৪০ কেজি ভিজিডির চাল উদ্ধার করেন। এ সময় চাল ব্যবসায়ী মোকসেদ আলী ও তার সহযোগী আবু বক্কর সিদ্দিক পালিয়ে যায়।

নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম জানান, ভিজিডির ২৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে। / বা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ