জেলার খবর

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা থানাধীন তল্লা এলাকার সবুজবাগে বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল আজিজ (৪০)।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ৩২ জন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় মারা যান আব্দুল আজিজ। এই ঘটনায় অগ্নিদগ্ধ আর চারজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলেও তিনি জানান।

গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় ফতুল্লা থানাধীন তল্লা এলাকার ওই মসজিদে বিস্ফোরণে প্রায় ৪০ মুসল্লি দগ্ধ হন। তাদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যু হলো।

তিতাসের তদন্ত দল জানায়, গ্যাসের লাইনে ছিদ্র থাকায় মসজিদের নিচে ফাঁকা অংশে গ্যাস জমেছিল। বিপুল পরিমাণ জমে থাকা গ্যাসের কারণেই নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় মসজিদে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ