জেলার খবর

বাসের নিচে ঢুকে গেল মোটরসাইকেল, নিহত ৩

বাসের নিচে ঢুকে গেল মোটরসাইকেল, নিহত ৩
বাসের নিচে ঢুকে গেল মোটরসাইকেল, নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মুকসুদপুর কলেজ মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার চান্ডিবর্দী গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে লিয়াকত হোসেন (৩০), দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মৃত ওয়াহিদুল হক সরদারেরে ছেলে ফয়সাল সরদার (৩২) ও সদর উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে আল আমিন ঠাকুর (২৪)। নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ সদর থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি নৈশ কোচ মুকসুদপুর কলেজ মোড় সংলগ্ন এলাকায় এলে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং ওই অবস্থায় মুকসুদপুর থানা অতিক্রম করে সালথা এলাকা পর্যন্ত চলে যাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। সংঘর্ষের পর একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। আরেকজন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর এবং গুরুতর আহত অপরজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত বাসের আগুন নিয়ন্ত্রণে আনে এবং যাত্রীদেরকে নিরাপদে সরিয়ে নেয়। বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ঘাতক বাসটি বর্তমানে ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

/জা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ