জেলার খবর

চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যুবককে হত্যা

চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যুবককে হত্যা
চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যুবককে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে অজ্ঞাত পরিচয়ে এক যুবককে (২৫) হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

মঙ্গলবার সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

জানা গেছে, সোমবার রাত সোয়া ৮টার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেসটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে।

যাত্রাবিরতি শেষে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। রেলওয়ে স্টেশন থেকে ১০০ গজ দূরে রেলওয়ে গোরস্তানের সামনে চলন্ত ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত পরিচয়ে ওই যুবককে ফেলে দেয় একদল দুর্বৃত্ত।

গুরুতর অবস্থায় ওই যুবক প্রায় ৩০ মিনিট রেললাইনের ওপর পড়েছিল।

পরে পার্শ্ববর্তী জামিয়া মদিনাতুল উলুম আলহাজ আকবর হোসেন কওমি মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা আহত এ যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে ওই যুবকের সঙ্গে কেউ না থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়নি। বিনা চিকিৎসায় রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই যুবকের মৃত্যু হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ