জেলার খবর

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩৭ জন গ্রেফতার

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩৭ জন গ্রেফতার
রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩৭ জন গ্রেফতার

রাজবাড়ীর পাংশা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুটি ওয়ান শুটার গান, তিনটি কার্তুজ, নয়টি চাপাতি, ছয়টি হাসুয়া, চারটি ছোরা, দুটি রামদা, দা, জিআই পাইপ ও লোহার রড উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে পাংশা থানা পুলিশের ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার কসবামাজাইল সুবর্ণখোলা ঈদগাহ মাঠের পাশের মেহগনি বাগানে অভিযান চালানো হয়। এ সময় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্রসহ ডাকাত দলের ৩৭ সদস্যকে গ্রেফতার করা হয়।

ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে কসবামাজাইল ইউপি এলাকায় ডাকাতির জন্য একত্রিত হয়েছিল তারা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ