জেলার খবর

নীলা হত্যা: মানিকগঞ্জ থেকে মিজানের বাবা-মা গ্রেপ্তার

নীলা হত্যা: মানিকগঞ্জ থেকে মিজানের বাবা-মা গ্রেপ্তার
নীলা হত্যা: মানিকগঞ্জ থেকে মিজানের বাবা-মা গ্রেপ্তার

সাভারে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায় হত্যার ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমানের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম থেকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে র‌্যাব-৪ সিপিসি-২ শাখার কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আব্দুর রহমান ও নাজমুন নাহার সিদ্দিকা সাভারের ৪নং ওয়ার্ডের শাহ সাইদুল আলমের বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব-৪ সিপিসি-২ শাখার কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন জানান, নীলা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মিজানের সঙ্গে সঙ্গে তার বাবা-মাও পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক নির্মল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যা মামলার প্রধান আসামি মিজান পলাতক আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২০ সেপ্টেম্বর রাতে নীলা রায়কে তুলে নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে মিজান। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর মিজান, তার বাবা আব্দুর রহমান, মা নাজমুন নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহতের বাবা নারায়ণ রায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ