জেলার খবর

নারায়ণগঞ্জে তালাবন্দি ঘর থেকে ১৭ পরিবারকে উদ্ধার করলো পুলিশ

নারায়ণগঞ্জে তালাবন্দি ঘর থেকে ১৭ পরিবারকে উদ্ধার করলো পুলিশ
নারায়ণগঞ্জে তালাবন্দি ঘর থেকে ১৭ পরিবারকে উদ্ধার করলো পুলিশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে মৌচাক মার্কেট এলাকায় বাড়িতে তালা মেরে ১৭ পরিবারকে জিম্মি করে রাখার খবর জানতে পেরে পুলিশ সুপারের নির্দেশে বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী বাড়িওয়ালার ছেলের দাবি, মাসুদ রানা নামের এক ব্যক্তি তাদের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে প্রথমে রাস্তায় দেয়াল নির্মাণ করে পরে বাড়িতে তালা ঝুলিয়ে দেয়। তবে পুলিশ বলছে, দুইপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে।

বাড়িওয়ালার ছেলে রনি জানান, আমাদের কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল স্থানীয় প্রভাবশালী মাসুদ রানা নামে এক থানা আওয়ামী লীগ নেতার ছেলে। টাকা না পেয়ে তিনি প্রথমে আমাদের প্রবেশ পথে দেয়াল নির্মাণ করেন। একপর্যায়ে আমরা টাকা দিতে না চাইলে বাড়ির বাইরে তালা মেরে দেন। সারা দিন আমরা কেউ বাড়ি থেকে বের হতে পারছি না। বিষয়টি পুলিশ সুপার জায়েদুল আলমকে জানালে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক আরটিভি নিউজকে জানান, জমি নিয়ে বিরোধের জন্য মাসুদ রানা নামের এক যুবক মৌচাক এলাকার জব্বার মিয়ার বাড়ির পরিবারের সদস্যদের যাতায়াত পথ বন্ধ করে দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। / এন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ