জেলার খবর

সিলেটের এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের শিকার তরুণী

সিলেটের এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের শিকার তরুণী
সিলেটের এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের শিকার তরুণী

সিলেটের এমসি কলেজ হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ তরুণী ও তার স্বামীকে উদ্ধার করেছে।তরুণীকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১২.১০ মিনিটে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

এসএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার ভিকটিমের বরাত দিয়ে জানান, গণধর্ষণের শিকার তরুণী তার স্বামীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। এমসি কলেজ প্রধান ফটকে গাড়িতে স্ত্রীকে বসিয়ে রেখে কিছু কিনতে যান স্বামী, এ সময় ৫-৬ জন দৃর্বৃত্ত তরুণীকে জোর করে নিয়ে যেতে চাইলে তার স্বামী দৌঁড়ে আসে। পরে তাকেসহ অস্ত্রের মুখে নিয়ে যায় এমসি কলেজ হোস্টেলের ৭ নম্বর ব্লকে।

সেখানে স্বামীকে একটি কক্ষে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ