ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদের দুর্লভপুর গ্রামে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সদরের ভালাজান এলাকায় মাটির ঘরের দেয়াল চাপায় ১ জন মারা গেছেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় দুর্ল্লভপুর গ্রামের তিশলা সাখাইখুড়া বিলে মাছ ধরতে যান দুর্ল্লভপুর গ্রামের রনি, আলিম ও রউফ। বজ্রপাত নাসিরুল ইসলামের ছেলে রনি (১০) ও আবুল কালাম আজাদের ছেলে আলিম (১৯) বিলেই মারা যান। তাদের সাথে থাকা রউফ (২৫) গুরুতর আহত হয়েছেন।
এ দিকে একই সময় সদর উপজেলার ভেলাজান নদীপাড়া এলাকায় নুরুদ্দিনের ছেলে মতি (৪৭) ঘর থেকে বাড়ির বাইরে যাওয়ার সময় মাটির ঘরের দেয়াল চাপায় মারা যান।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এস এম জাহিদ ইকবাল ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: