জেলার খবর

ভাটারা থেকে ‘সিরিয়াল রেপিস্ট’গ্রেফতার

ভাটারা থেকে ‘সিরিয়াল রেপিস্ট’গ্রেফতার
ভাটারা থেকে ‘সিরিয়াল রেপিস্ট’গ্রেফতার

একাধিক নারীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে দেওয়ান রুসুল হৃদয় (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। ফেসবুকে নারীদের প্রলোভন দেখিয়ে ডেকে এনে সে তাদের ধর্ষণ করত বলে দাবি পুলিশের। এ ব্যক্তি একজন ‘সিরিয়াল রেপিস্ট’। সোমবার রাতে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনারের (ডিসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, দেওয়ান রুসুল হৃদয় কিশোর-কিশোরীদের নিয়ে টিকটক ও লাইকির জন্য ভিডিও বানায়। সে বিভিন্ন সময় তার সহযোগীদের মাধ্যমে নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুড়িলের বাসায় নিয়ে আসত। তারপর সে তাদের ধর্ষণ করত। পরে এসব নারীর মধ্যে একজনের দায়ের করা মামলার ১৩ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে হৃদয়কে ভাটারা থেকে গ্রেফতার করা হয়।

মামলার বাদীর অভিযোগ, গত ৯ সেপ্টেম্বর তার বাবা-মাকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে তথাকথিত ফেসবুক বান্ধবীর প্রস্তাবে গাজীপুরে পুল পার্টিতে যান তিনি। সেখানেই সিরিয়াল ধর্ষণকারী দেওয়ান রুসুল হৃদয়ের সাথে ফেসবুক বান্ধবী তার পরিচয় করিয়ে দেয়। হৃদয় তাদের বলে যে, তাদের থাকার কোনো সমস্যা থাকলে সে তাদের থাকার ব্যবস্থা করে দেবে। পরে হৃদয় তাদের ফোন দিয়ে ভাটারা থানাধীন কুড়িল প্রগতি সরণির পিনাকল পাম্পসংলগ্ন বাসার নিচতলার রুমে থাকার ব্যবস্থা করে। তারা সেখানে অবস্থানকালে হৃদয় তাদের ধর্ষণ করে। পরে আরও দুই নারী একই সহযোগীর মাধ্যমে হৃদয়ের বাড়িতে আসে। সে তাদেরও ধর্ষণ করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ