জেলার খবর

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আদর নামের এক যুবক নিহত হয়েছেন। মহানগরীর ডিআইজি অফিসসংলগ্ন ভেড়িপাড়া মোড়ে গতকাল সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রাতে ছুরিকাঘাতে আহত হন আদর। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে ওয়ার্ডে পাঠানোর পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, কে বা কারা আদরকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখেছিল, তা জানা যায়নি। পরে স্থানীয়রা আদরকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। কারা এ খুনের সঙ্গে জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ