জেলার খবর

চাঁদাবাজির অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
চাঁদাবাজির অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ঢাকার সাভারে চাঁদাবাজির অভিযোগে সাইদুর রহমান সুজন নামের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আশরাফুল আলম নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সাভার মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন ভুক্তভোগী আশরাফুল ইসলাম। এই মামলার অন্যতম আসামি হিসেবে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়নের মৃত আসানুল্লার ছেলে।

পুলিশ জানায়, ইউনিয়নের কাকাবো এলাকায় একটি বহুতল ভবন নির্মাণ করছিলেন ভুক্তভোগী আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বাড়িটির তিন তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। চারতলার কাজ শুরু করার সময় সদলবলে বাড়ির মালিক আশরাফুল ইসলামের কাছে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। এসময় এক লাখ টাকা দিয়ে চেয়ারম্যান ও তার লোকজনকে বিদায় করেন আশরাফুল ইসলাম। পরে সাভার থানায় উপস্থিত হয়ে চেয়ারম্যান সাইদুর রহমানসহ সাত জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পর ওই এলাকায় অভিযান চালিয়ে সুজনকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। / বা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ