জেলার খবর

রাজশাহীতে মাদকসহ কৃষক লীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে মাদকসহ কৃষক লীগ নেতা গ্রেপ্তার
রাজশাহীতে মাদকসহ কৃষক লীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে হেরোইনসহ এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। দু'জনের কাছে ৫০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। তাদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত কৃষক লীগ নেতা রুহুল আমিন (৩৫) গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার কামিরপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার সঙ্গে গ্রেপ্তার রোজিনা (২০) সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল বাজার এলাকার আসিফ হোসেনের স্ত্রী।

নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ জানান, কৃষক লীগ নেতা রুহুলের কাছে ৪০ গ্রাম এবং তার সঙ্গে থাকা রোজিনার কাছে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। তারা বাসস্ট্যান্ডে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ