জেলার খবর

গির্জায় আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ফাদারের বিরুদ্ধে

গির্জায় আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ফাদারের বিরুদ্ধে
গির্জায় আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ফাদারের বিরুদ্ধে

রাজশাহীর তানোর উপজেলায় এক ফাদারের বিরুদ্ধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কিশোরীকে (১৫) তিনদিন ধরে গির্জায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মাহালীপাড়া এলাকার সাধুজন মেরী ভিয়ান্নী গির্জায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত ফাদারের নাম প্রদীপ গ্রেগরী। তিনি সাধুজন মেরী ভিয়ান্নী গির্জায় কর্মরত।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে তানোর থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর পরিবার থানায় অভিযোগ করলে আমরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করি। সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খ্রিস্টান সম্প্রদায়ের ওই কিশোরী গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে ওই গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে পরদিন রোববার (২৭ সেপ্টেম্বর) তানোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গির্জার ফাদার প্রদীপের ঘরে ওই কিশোরী বন্দি আছে এমন তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্য ও এলাকার লোকজন সেখানে খোঁজ করে তাকে উদ্ধার করেন। এরপর সন্ধ্যায় গির্জার ভেতরে সালিশি বৈঠক বসে। সেখানে দোষ প্রমাণিত হওয়ায় ফাদার প্রদীপকে অপসারণ করে রাজশাহীতে নিয়ে আসা হয়। আর ভুক্তভোগী ওই কিশোরীকে গির্জার ভেতরে সিস্টারদের কাছে রাখা হয়।

গির্জার প্রধান ফাদার প্যাট্রিক গমেজ ও সালিশি বৈঠকের প্রধান কামেল মার্ডি কিশোরীকে আটকে রেখেছিলেন। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা নিখোঁজের জিডি থানা থেকে প্রত্যাহার করলে তাকে ছাড়া হবে বলে জানায় গির্জা কর্তৃপক্ষ। মঙ্গলবার ওই কিশোরীর পরিবার থানায় অভিযোগ দিলে সন্ধ্যায় তানোর থানার ওসি রাকিবুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো গির্জা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ