জেলার খবর

৮ দিন পর একসঙ্গে পদ্মায় ভেসে উঠল ভাই-বোনের লাশ

৮ দিন পর একসঙ্গে পদ্মায় ভেসে উঠল ভাই-বোনের লাশ
৮ দিন পর একসঙ্গে পদ্মায় ভেসে উঠল ভাই-বোনের লাশ

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির আটদিন পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা (২৪) এবং তার ফুপাতো ভাই রিমনের (১৪) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার (৩ অক্টোবর) সকালে নগরীর উপকণ্ঠ নবগঙ্গায় নৌকাডুবির ঘটনাস্থলেই তাদের মরদেহ ভেসে ওঠে।

রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ দুটি সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পান। মরদেহ দুটি নদীর তীরে থাকার কারণে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে পদ্মা নদীতে ১৩ যাত্রী নিয়ে রাজশাহীর নবগঙ্গা এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।

এ সময় ১১ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হলেও সূচনা ও রিমন নিখোঁজ ছিলেন। মরদেহ না পেয়ে দুদিন পর উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

জানা গেছে, সাদিয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন।

রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসে পদ্মায় নৌ ভ্রমণে গিয়েছিলেন তিনি। রিমনের বাড়িও নওগাঁয়। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই-বোন। / জা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ