জেলার খবর

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা-মেয়েকে কোপাল দুর্বৃত্তরা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা-মেয়েকে কোপাল দুর্বৃত্তরা
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা-মেয়েকে কোপাল দুর্বৃত্তরা

লক্ষ্মীপুরের বশিকপুরে দুর্বৃত্তের হামলায় মা-মেয়ে গুরুতর আহত হয়েছেন। দুর্বৃত্তরা মায়ের দুই হাত কাটার পাশাপাশি শিশুকন্যাকেও কুপিয়ে জখম করেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মরিয়ম বেগম (৪০) ও তার সাত বছরের মেয়ে রাজিয়া সুলতানা। রাতেই গুরুতর অবস্থায় তাদের সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে চিকিৎসক তাদের ঢাকায় পাঠান। মরিয়ম বেগম ওই এলাকার নবী উল্যাহর স্ত্রী।

স্থানীয়রা জানান, দরজা ভেঙে মরিয়মের ঘরে ঢোকে দুর্বৃত্তের দল। এ সময় তাদের বাধা দিলে তারা দা, ছেনি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় মরিয়মের দুই হাতে কোপ লেগে কেটে যায়। মাকে রক্তাক্ত দেখে শিশুটি চিৎকার দিলে তারা তাকেও কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ