নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার মামলার সাহেদ নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) রাতে তাকে একলাশপুর থেকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, ঘটনার পর থেকে সাহেদ এলাকাতেই আত্মগোপনে ছিল। বুধবার রাতে অভিযান চালিয়ে একলাশপুর থেকে সাহেদকে আটক করা হয়।
বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জন এজাহার যুক্ত আসামী, দুইজন জড়িত থাকার সন্দেহে এবং তথ্য গোপন করায় স্থানীয় ইউপি সদস্য সোহাগ মেম্বারকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: