জেলার খবর

পিরোজপুরে চীনা টেকশিয়ানকে ছুরিকাঘাতে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

পিরোজপুরে চীনা টেকশিয়ানকে ছুরিকাঘাতে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
পিরোজপুরে চীনা টেকশিয়ানকে ছুরিকাঘাতে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পিরোজপুরে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক লাও ফান নিহত হওয়ার ঘটনায় মূল আসামী সিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পিরোজপুর সদরের গুয়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সিরাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিরাজ শেখ (৩৫) পিরোজপুর সদর উপজেলায় গুয়াবাড়িয়া এলাকার সত্তার শেখের পুত্র।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের পিরোজপুরের কুমিরমারা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চীনা নাগরিক লাও ফান (৫৮) গুরুতর আহত হয়। পরে পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লাও ফান মারা যায়।

এ ঘটনায় নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের প্রকৌশলী চাও চিং হুয়া বাদী হয়ে রাতেই অজ্ঞাত আসামি দিয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করে। পরে সারারাত পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে এ হামলার মূল আসামী সিরাজ কে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের কুমিরমারা এলাকায় অবস্থিত চায়না ব্যারাক থেকে কর্মচারীদের বেতনের টাকা নিয়ে চায়না নাগরিক লাও ফান ব্রিজের নির্মাণ কাজের দিকে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় ও নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের কর্মকর্তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তিনি মারা যায়। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ