জেলার খবর

বগুড়ায় পায়ের রগ কেটে স্কুল শিক্ষককে খুন

বগুড়ায় পায়ের রগ কেটে স্কুল শিক্ষককে খুন
বগুড়ায় পায়ের রগ কেটে স্কুল শিক্ষককে খুন

বগুড়ার সারিয়াকান্দিতে দুই পায়ের রগ কেটে দেয়া সাইফুল ইসলাম ওরফে শফিকুল মাস্টার (৫৫) নামে স্কুল শিক্ষক মারা গেছেন। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শফিকুল মাস্টার জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝ বাড়ি গ্রামের মৃত হাই তুল্লাহ প্রমাণিকের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সারিয়াকান্দির ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের তালদহ মাঠ থেকে তাকে দুই পায়ের রগ কাটা ও মাথায় আঘাত প্রাপ্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ স্হানীয়রা জানান, সাইফুল ইসলাম বুধবার সকালে বগুড়া শহরের নারুলীর বাসা থেকে বের হয়ে দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ে যান। সারাদিন তিনি দুর্গাহাটা এলাকাতেই ছিলেন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে মাঝবাড়ী গ্রামের কয়েকজন ব্যক্তি মাছ ধরতে যাওয়ার পথে তালদহ মাঠে কাঁচা রাস্তার ওপর দু’পায়ের রগ কাটা এবং মাথায় আঘাত প্রাপ্ত সাইফুল ইসলামকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সংবাদ পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ সাইফুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, লোকমুখে খবর পেয়ে আহত শিক্ষককে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সন্ধান করা হচ্ছে।

এদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) আজিজ মন্ডল বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মারা যান সাইফুল। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ