জেলার খবর

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে যুবককে কুপিয়ে হত্যা

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে যুবককে কুপিয়ে হত্যা
ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাকিল হোসেন নাঈম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছে লিমন নামে আরও একজন।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ হাবিব (২৫) ও রিদয় (২২) নামে দুইজনকে গ্রেফতার করেছে।

নিহত সাকিল জামালপুর জেলা সদরের বেয়রা পলাশ তলার মৃত খলিল মিয়ার ছেল। ইসদাইর এলাকার হারাদধন বাবুর বাড়িতে ভাড়া থাকতো ও স্থানীয় একটি পোশাক কারখানা কাজ করতো সে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘এ ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

নিহতের মা নাজমা বেগম জানান, ‘বাড়িতে মোবাইল চার্জে রেখে বাইরে গিয়েছিল নাঈম। পরে স্থানীয়রা খবর দেয় তাকে কুপিয়ে খুন করেছে। প্রশাসেনর কাছে আমার ছেলে হত্যার বিচার চাই।’ / এ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ