জেলার খবর

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মৌলভীবাজার কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে, কমলগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আটককৃত লুৎফুর রহমান (১৮) উপজেলার আধকানী বাজারের হারুক মিয়ার ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কমলগঞ্জ আদমপুর ইউনিয়নের আধকানি উপজেলা বাজারে কিশোরী ওই মেয়েকে (১৩) ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আধকানী উপজেলা বাজারের হারুক মিয়ার ছেলে লুৎফুর রহমান ও কাউয়ারগলা গ্রামের শরিয়ত মিয়ার ছেলে মঈনুল ইসলাম। এরপর ধর্ষণ চেষ্টার ঘটনাটি সালিশে ধামাচাপার চেষ্টা করা হলে কিশোরী মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে।

এ ঘটনায় শুক্রবার রাত পৌনে ৯টায় কমলগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টা ও সহায়তা করার অভিযোগে ২ যুবকের বিরুদ্ধে মামলা করা হয়। পরে রাতেই কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মহাদেব বাচালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি লুৎফর রহমানকে আটক করে।

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে। এমন সমাজবিরোধী কাজের সঠিক বিচার হওয়া দরকার।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। / ডিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ