গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় জুতার কারখানা ও তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার রাত পৌনে ১০টার দিকে আগুন জুতার কারখানা ও রাত ১২টার দিকে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে বিকাল ৪টার দিকে উপজেলার উলুসারা এলাকায় জুতার কারখানা ও রাত ১০টার দিকে রহমত টেক্সটাইল মিলের তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, গাজীপুরের কালিয়াকৈরে জুতা তৈরির একটি কারখানায় শনিবার ভয়বহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে গভীর রাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিলেন তারা।
এদিকে একই রাতে ওই উপজেলার অপর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৪টার দিকে স্টিল ফ্রেমে টিনশেডের তৈরি একতলার এ কারখানায় হঠাৎ বিকট শব্দে বৈদ্যুতিক মোটর বিস্ফোরণ হলে আগুনের সূত্রাপাত হয়।