জেলার খবর

ধুনটে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

ছবিঃ ভোকা
ছবিঃ ভোকা

বগুড়ার ধুনটে পা‌রিবা‌রিক কলহের জের ধরে শেফালী খাতুন (৪৫) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে তার স্বামী। শনিবার দিবাগত (১১ অক্টোবর) রাত ২টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি-সরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পু‌লিশ ঘাতক স্বামী এশারত আলীকে গ্রেপ্তার করেছে।

পা‌রিবা‌রিক সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের ন্যায় শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে একই বিছানায় ঘুমিয়ে পড়েন এশারত আলী ও তার স্ত্রী শেফালী বেগম। এ অবস্থায় রাত ২টার দিকে তাদের ঘরের ভেতর বিকট শব্দ শুনতে পান বাড়ির অন্যান্য লোকজন। প্রতিবেশীরা ঘুম থেকে জেগে উঠে এশারত আলীর ঘর চারিদিক থেকে ঘিরে ফেলেন। সবাই এশারতকে ঘরের দরজা খুলতে বলেন। এসময় এশারত আলী বলেন, ঘরের ভেতর কেউ ঢোকার চেষ্টা করলে সবাইকে জবাই করা হবে। এক পর্যায়ে এশারত আলীর কৌশলে ঘরের দরজা খুলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজ‌নের সহায়তায় চান্দাইকোনা বগুড়া বাজার এলাকা থে‌কে পু‌লিশ এশারত আলীকে গ্রেফতার করে।

নিহতের ছেলে সেলিম হোসেন জানান, সন্ধ্যার দিকে মা ও বাবার মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ হয়েছে। সেই বিরোধের জের ধরে বাবা আমার মাকে গলা কেটে হত্যার পর পালিয়ে যায়।

ধুনট থানার পু‌লিশ প‌রিদর্শক (ও‌সি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া ঘাতক এশারত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ