জেলার খবর

টাঙ্গাইলে সেতু ভেঙ্গে ট্রাক নদীতে, যান চলাচল বন্ধ

টাঙ্গাইলে সেতু ভেঙ্গে ট্রাক নদীতে, যান চলাচল বন্ধ
টাঙ্গাইলে সেতু ভেঙ্গে ট্রাক নদীতে, যান চলাচল বন্ধ

টাঙ্গাইল-বাসাইল সড়কের বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর উপর নির্মিত বেইলী সেতু ভেঙ্গে একটি ট্রাকের একাংশ নদীতে পড়ে গেছে। এতে করে ঐ সড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রোববার রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ সেতুটিতে বালু ভর্তি ট্রাকের ভিতর এখনও একজন ট্রাকের হেলপার আটকা পড়ে যায়।

পরবর্তীতে তাকে উদ্ধারে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তৎপরতা চালিয়ে প্রায় দেড় ঘণ্টা পর উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বালু ভর্তি একটি ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিক যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি লাঙ্গুলিয়া বেইলী সেতুর উপর দিয়ে পাড় হওয়ার সময় সেতুটির একাংশ দেবে যায়। এ সময় ট্রাকটির একাংশ নদীতে পড়ে যায়। চালক ঐ ট্রাকটি থেকে নিরাপদে নেমে যেতে পারলেও হেলপার আটকা পড়ে। খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর তাকে উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দল।

এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজন হেলপার আটকা পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ চালায় । এখন যান চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, এ সেতুটি ভেঙ্গে যাওয়ায় বাসাইল ও সখীপুর উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এর পূর্বে গত সপ্তাহে ৩য় দফা বন্যায় বাসাইল দক্ষিণ পাড়া এলাকায় একটি কালভার্টও ভেঙ্গে যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ