জেলার খবর

মসজিদে বিস্ফোরণ: মিটার রিডার আরিফুল গ্রেফতার

মসজিদে বিস্ফোরণ: মিটার রিডার আরিফুল গ্রেফতার
মসজিদে বিস্ফোরণ: মিটার রিডার আরিফুল গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় ডিপিডিসির (সিএসএস) মিটার রিডিং কালেক্টর আরিফুর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি।

আজ সোমবার দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের কিল্লারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরিফুর পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইন গ্রামের ইউনুস সরদারের ছেলে।

নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় মিটার রিডার আরিফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ এর স্পার্ক থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল । এই বিদ্যুৎ সংযোগ তদারকি করার দায়িত্ব ছিল আরিফুল। দায়িত্ব অবহেলার অভিযোগে বিদ্যুৎ বিভাগ তাকে বহিষ্কার করেছে।

সিআইডির পুলিশ সুপার আরও জানান, আগামী তিন সপ্তাহের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে দেয়া হবে এবং ঘটনার সাথে আরও যাদের অবহেলা রয়েছে এবং ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ