জেলার খবর

রাজশাহীতে ‘হাজতের রড বাঁকিয়ে’ পালালেন আসামি

রাজশাহীতে ‘হাজতের রড বাঁকিয়ে’ পালালেন আসামি
রাজশাহীতে ‘হাজতের রড বাঁকিয়ে’ পালালেন আসামি

রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ের হাজত থেকে এক আসামি পালিয়ে গেছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) তোলপাড় চলছে। এ ঘটনায় একজন এসআই ও একজন কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।

পালিয়ে যাওয়া ব্যক্তির নাম শুভ। তিনি নগরীর পঞ্চবটি খড়বোনা এলাকার সেলিমের ছেলে।

পুলিশ জানায়, বিকেলে নগরীর হাদির মোড় এলাকা থেকে ১২ গ্রাম হেরোইনসহ শুভকে আটক করে ডিবি পুলিশ। সন্ধ্যায় ডিবি কার্যালয়ের হাজতের রড বাঁকিয়ে তিনি পালিয়ে যান। এরপর তাকে ধরতে অভিযান শুরু করে ডিবিসহ আরএমপির বিভিন্ন থানার পুলিশ।

এদিকে, খবর পেয়ে রাতেই আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক নগরীর লক্ষ্মীপুর এলাকায় ডিবি কার্যালয়ে যান। হাজতে থাকা মাদক মামলার আসামি এভাবে পালিয়ে যাওয়ায় তিনি দায়িত্বরদের তিরষ্কার করেন। এ সময় তিনি কর্তব্যরত এসআই ও কনস্টেবলকে প্রত্যাহার করেন।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‌‘আসামি ছিলেন হালকা-পাতলা শারীরিক গঠনের মানুষ। হাজতের রড বাঁকিয়ে বের হয়ে গেছেন। তাকে ধরার জন্য অভিযান শুরু হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশের দুইজনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হবে। পুলিশের আর কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি জানান, রাত পৌনে ১২ টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ