জেলার খবর

চট্টগ্রামে হোটেলে আটকে রেখে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ

চট্টগ্রামে হোটেলে আটকে রেখে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ
চট্টগ্রামে হোটেলে আটকে রেখে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি আবাসিক হোটেলে আটকে রেখে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৩ অক্টোবর) হোটেল ম্যানেজারসহ সাতজনকে আটক করেছে পুলিশ। এর আগে গত শনিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত সীতাকুণ্ডের জলসা আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলো - উপজেলার ভাটেরখীল গ্রামের মো. নুর নবীর ছেলে মোহাম্মদ আলীম হোসেন (২২), গুলিয়াখালী খালিদ মেম্বারের বাড়ির মোহাম্মদ জামাল উল্লাহ মোহাম্মদ রিফাত (১৯), দক্ষিণ ভাটেরখীল গ্রামের আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমন ইসলাম (২০), একই এলাকার নেছার আহমেদের ছেলে রনি (২০), জসিম উদ্দিনের ছেলে বারেক (২২), আবুল কাসেম মিস্ত্রির ছেলে নয়ন (২২) এবং জলসা হোটেলের ম্যানেজার নুর উদ্দিন (৩৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, সীতাকুণ্ড উপজেলার মধ্যম ভাটেরখীল গ্রামের কাসেম মিস্ত্রির ছেলে নয়নের সাথে এক মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় মিরসরাই উপজেলার ওই তরুণীর। এরপর থেকে মোবাইল ফোনে নয়নের সাথে তার নিয়মিত যোগাযোগ হয়।

গত শনিবার নয়ন মোবাইল ফোনে কথা বলে ওই তরুণীকে সীতাকুণ্ডে আসতে বলে। তরুণী সীতাকুণ্ডে গেলে প্রেমিক নয়ন ও তার বন্ধুরা তাকে গুলিয়াখালী সমুদ্র সৈকতসহ বিভিন্ন স্থানে ঘুরিয়ে বিশ্রামের কথা বলে রাতে পৌরসদর ডিটি রোডের মো. আবুল কালামের মালিকানাধীন জলসা হোটেলে নিয়ে যায়। সেখানে ৪র্থ তলার ৪০১ নম্বর কক্ষে আটকে রাখে। পরে নয়ন তরুণীকে জোর করে নেশা জাতীয় ট্যাবলেট খাওয়ায়। এরপর তাকে পর পর তিনবার ধর্ষণ করে। রাত ১০টার দিকে নয়ন খাবার আনার কথা বলে হোটেলের নিচে যায়। এরপর রাত সাড়ে ১০টার দিকে আরও ৫ যুবক পর্যায়ক্রমে রুমে গিয়ে রাত দেড়টা পর্যন্ত ধর্ষণ করে।

এরপর তারা বাইরে চলে যায়। রাত ২টার দিকে হোটেল ম্যানেজার তরুণীকে জানান, আরও তিনজন যুবক হোটেলে আসবে। এ কথা শুনার পর তরুণী আরেকটি রুমে গিয়ে লুকিয়ে থাকে। তিন যুবক তখন তরুণীকে না পেয়ে নিচে চলে যায়।

তরুণীর করা মামলা সূত্রে আরও জানা যায়, রাত ২টার পর ওই তরুণী হোটেল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু গাড়ি না থাকায় বাস স্ট্যান্ডেই বসে থাকতে হয় তাকে। পরে সোমবার সকালে তরুণী সীতাকুণ্ড মডেল থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ দিনভর বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে হোটেল জলসার ম্যানেজারসহ সাতজনকে আটক করে। / বাট্রি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ