জেলার খবর

নারায়ণগঞ্জে দুই বোনকে ‘ধর্ষণ’, ভবনের তত্ত্বাবধায়ক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে দুই বোনকে ‘ধর্ষণ’, ভবনের তত্ত্বাবধায়ক গ্রেপ্তার
নারায়ণগঞ্জে দুই বোনকে ‘ধর্ষণ’, ভবনের তত্ত্বাবধায়ক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে কিশোরী দুই বোনকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবু বক্কর সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার একটি ছয়তলা ভবনের তত্ত্বাবধায়ক।

দুই বোনের স্বজনরা গতকাল সোমবার সিদ্ধিরগঞ্জ থেকে আবু বক্করকে আটক করার পর পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে রাত সাড়ে ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গতকাল রাতেই দুই কিশোরীর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। বাবা জানান, একই এলাকায় বসবাস করায় তাঁর মেয়েরা আবু বক্করকে নানা বলে ডাকত। গত ৫ অক্টোবর দুই বোন অভিমান করে খালার বাসায় যাওয়ার পথে তাদের ডেকে নেন আবু বক্কর। এরপর ছয়তলা ভবনের নিচতলায় আটকে রেখে দুই বোনকে ভয়ভীতি দেখিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করেন তিনি এবং এ ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, গত ৫ অক্টোবর ধর্ষণের পর আবু বক্কর নোয়াখালীর সেনপাড়ায় নিজ গ্রামের বাড়িতে চলে যান। গতকাল ফিরে এলে ওই দুই কিশোরীর স্বজনরা তাঁকে আটকে রেখে জিজ্ঞেস করলে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন। তারপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। / এন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ