জেলার খবর

সেনা টহলে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, ২ সন্ত্রাসী নিহত

সেনা টহলে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, ২ সন্ত্রাসী নিহত
সেনা টহলে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, ২ সন্ত্রাসী নিহত

রাঙ্গামাটির নানিয়ারচরে সেনাটহলে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সেনাটহলে জেএসএস সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করে। এতে দুইজন ইউপিডিএফের সন্ত্রাসী নিহত হয়। এতে এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে নানিয়ারচরের বুড়িঘাট রউফ টিলা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে একটি একে-২২ এসএমজি অটোমেটিক রাইফেল উদ্ধার করে। তল্লাশী এখনো অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জোনের একটি টহল দল রউফ টিলা এলাকায় ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সশস্ত্র চাঁদাবাজদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। এ সময় সেনা সেনা টহল এর উপস্থিত বুঝতে পেরে পার্শ্ববর্তী একটি টিলার উপরে অবস্থানরত চাঁদাবাজদের সাহায্যকারী অপর একটি সন্ত্রাসী দল সেনা টহলের উপর গুলিবর্ষণ করে।

সেনা টহল পাল্টা গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে দুইজন সশস্ত্র চাঁদাবাজ নিহত হয় এবং সন্ত্রাসীদের গুলিতে সৈনিক শাহাবুদ্দিন নামে একজন টহল দলের সদস্য বাম কাঁধে গুলিবিদ্ধ হয়। এসময় টহল দল ঘটনাস্থল হতে সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি একে-২২ এসএমজি উদ্ধার করে। পরবর্তীতে, সন্ধ্যা ৭টার দিকে আহত সেনাসদস্যকে হেলিকপ্টার যোগে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম সিএমএইচ স্থানান্তর করা হয় এবং বর্তমানে সে আশংকামুক্ত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ