মাগুরা শ্রীপুর উপজেলায় মনিরুল ইসলাম (৩৮) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে দারিয়াপুর গ্রামের একটি ধানক্ষেতে থেকে লাশটি উদ্ধার করা হয়।
মনিরুল শ্রীপুরের চৌগাছি গ্রামের ইছাক মীরের ছেলে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মদ মাসুদ জানান, সন্ধ্যা পর্যন্ত এলাবাসী তাকে স্থানীয় দারিয়াপুর বাজারে দেখেছেন। রাত সাড়ে ৭টার দিকে দারিয়াপুর ইউনিয়ন পরিষদের পেছনে একটি ধান ক্ষেতে এলাকাবাসী তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি আরও জানান, দুর্বৃত্তরা মনিরুলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। পুলিশ হত্যার কারণ উদঘাটন ও হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারে মাঠে নেমেছে। / সম
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: