জেলার খবর

মেহেরপুরে সড়কে গেল দুই শ্রমিকের প্রাণ

মেহেরপুরে সড়কে গেল দুই শ্রমিকের প্রাণ
মেহেরপুরে সড়কে গেল দুই শ্রমিকের প্রাণ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাঠের মধ্যে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও খোয়া ভাঙ্গা যান দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওয়াসিম মিয়া (৩৩) এবং জাফর আলী (৩৫)। নিহত দুজনের বাড়ি আমঝুপি গ্রামের বিশ্বাস পাড়া। তারা সম্পর্কের দিক দিয়ে হলেন দুলাভাই শ্যালক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইটের খোয়াভাঙ্গা শ্রমিক হিসেবে আমঝুপি গ্রামের আব্দুল জব্বারের খোয়া ভাঙ্গা যান (খোয়াভাঙ্গা মেশিন) নিয়ে বিভিন্ন স্থানে কাজ করে ওয়াসিম ও জাফর। ওই যান মেরামতের জন্য আজ ভোরে তারা দু’জন বাড়ি থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছলে ঢাকা থেকে মেহেরপুর-গামী রয়েল পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। অপরদিকে ঘটনাস্থলেই খোয়া ভাঙ্গা যানের ওয়াসিম ও জাফরের মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান আরটিভি নিউজকে বলেন, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। অপরদিকে ক্ষতিগ্রস্ত যান দু’টি উদ্ধারের কাজ চলছে। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ