জেলার খবর

মোটরসাইকেল থামিয়ে দুই যুবককে কুপিয়ে হত্যা

মোটরসাইকেল থামিয়ে দুই যুবককে কুপিয়ে হত্যা
মোটরসাইকেল থামিয়ে দুই যুবককে কুপিয়ে হত্যা

যশোরের মনিরামপুরে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে দুই যুবককে হত্যা করেছে। তারা হলেন- যশোর সদর উপজেলার বসুন্দীয়া ইউনিয়নের জয়ন্তা গ্রামের মুক্তার গাজীর ছেলে বাদল হোসেন এবং লোকমান হোসেনের ছেলে আবদুল আহাদ আলী। এর মধ্যে বাদল হোসেন একটি ডিস লাইনের কর্মী এবং আহাদ আলী মাছ ধরার কাজ করতেন।

যশোর সদর উপজেলার বসুন্দীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বর মাকিবুর রহমান জানান, বাদল হোসেন এবং আবদুল আহাদ আলী বৃহস্পতিবার সন্ধ্যার আগে জয়ন্তা বাজার থেকে একটি মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা হন। পরে তিনি সংবাদ পান মনিরামপুরের উত্তরপাড়ায় দূর্বৃত্তদের হাতে খুন হয়েছেন তারা।

ঢাকুরিয়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বর মোশাররফ হোসেন টুকু জানান, রাত সাড়ে আটটার দিকে বাদল এবং আহাদ আলী মোটরসাইকেলে করে আসছিলেন। পথে উত্তরপাড়ার গ্রামের মাঠের মধ্যে তার ধানক্ষেতের পাশে পৌঁছালে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মোটরসাইকেলসহ তারা পড়ে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের উপুর্যপরি কোপায়। এতে ঘটনাস্থলেই বাদলের মৃত্যু হয়। অপরদিকে দুর্বৃত্তরা আহাদ আলীকে কোপানোর পর তার গলা কেটে দিয়ে পালিয়ে যায়। এ সময় আহাদ আলী রক্তাক্ত অবস্থায় দৌড়ে রাস্তার অদুরে নাসির বিশ্বাষের বাড়িতে আশ্রয় নেয়। এসময় নাসির বিশ্বাস একটি ভ্যানযোগে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পথে রুপদিয়ার চাউলিয়া গ্রামে পৌছলে আহাদের মৃত্যু হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার(মনিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান , মনিরামপুর থানার ওসি (সবির্ক) রফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার ধারনা পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তরা পরিকল্পিতভাবে ডেকে এনে তাদের হত্যা করতে পারে। তবে ডাবল মার্ডারের ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ