জেলার খবর

অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত

অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত
অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত

যশোরের অভয়নগরে খুলনাগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভৈরব ব্রিজ এলাকায় প্রাইভেটকারে করে একটি পরিবার বেড়াতে আসে। প্রাইভেটকারটি ফেরার পথে ভৈরব ব্রিজ সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। ট্রেনটি ওই প্রাইভেটকারটিকে ঠেলে সরকার ওয়ে ব্রিজের বিপরীত মুখে রেললাইন পর্যন্ত নিয়ে থেমে যায়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের টিম আধঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনা কবলিত কার থেকে দুইজন নারী, দুইজন শিশু ও ড্রাইভারকে বের করতে সক্ষম হয়। ঘটনাস্থলেই নারী ও শিশুসহ চারজন মারা গেছেন। আহত ড্রাইভারকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সাংবাদিকদের বলেন, দুইজন নারী ও দুইজন শিশু নিহত হয়েছে। আহত ব্যক্তিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ