জেলার খবর

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গৌরীপুর শাখার চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১৭ অক্টোবর) রাতে পৌর শহরের মধ্যবাজার এলাকায় মাসুদুর রহমান শুভ্রসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে ওই দিন রাতেই মাসুদুর রহমান শুভ্রকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। গৌরীপুর পৌরসভার কালীপুর এলাকার বাসিন্দা তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে পৌর শহরের মধ্যবাজারের পান মহাল এলাকায় আব্দুর রহিমের চায়ের দোকানে বসে মাসুদুর রহমান শুভ্র সহ কয়েকজন চা খেতে বসেন। এ সময় একদল সন্ত্রাসী ঘটনাস্থলে এসে তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে মাসুদুর রহমান শুভ্র দৌড়ে সুমিত্রা ফার্মেসির সামনে আসতেই সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীদের হামলায় মাসুদুর রহমান শুভ্রর দুই সহযোগী আল-আমিন ও জাহাঙ্গীর নামে দুই যুবক আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদুর রহমান শুভ্র।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অশেষ কুমার রায় মাসুদুর রহমান শুভ্রর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। / বা২৪

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ