জেলার খবর

সাভারে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

সাভারে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
সাভারে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) বিদেশি একটি কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে নতুন ইপিজেডের প্যাকজার বাংলাদেশ লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার দ্বিতীয় ইউনিটে এই অগ্নিকাণ্ড ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, গতকাল রাতে পাঁচতলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে নিচতলায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দেন। পরে সাভার, ধামরাই, উত্তরা ও টঙ্গীর অপর সাতটি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়। পরে পাঁচ ঘণ্টা চেষ্টার পর আজ রোববার ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে ফায়ার সার্ভিস তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম।

অন্যদিকে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ