জেলার খবর

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে অমেদুল হোসেন (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার ভোর ৪টার সময় চুয়াডাঙ্গার দামুডহুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত অমেদুল হোসেন ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনার পর ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী জানান, দামুডহুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের অমেদুল হোসেনসহ ৫-৬ জন গরু ব্যবসায়ী রোববার ভোর ৪টার দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৯নং মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করছিলেন। এ সময় ভারতের হুদাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে এলেও গুলিবিদ্ধ হয়ে অমেদুল হোসেন ঘটনাস্থলে নিহত হন। বর্তমানে নিহত অমেদুল হোসেনের লাশ ভারতের ১শ গজ অভ্যন্তরে হুদাপাডা সীমান্তে পডে আছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খালেকুজ্জান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ফেরত চেয়ে এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেবার প্রক্রিয়া চলছে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ